ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করে জেল হাজতে প্রেরন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পাবতীপুর উপজেলার পৌরসভা নতুনবাজারে দিনাজপুর হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী ।

আজ শনিবার (২ আগষ্ট) পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম সহ নগদ ৯ হাজার ৮’শ টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন সকল আসামিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটককৃতরা হলেন, জসিম, মাহামুদুল হক, ওবায়দুল ইসলাম, মীর মাসুদ আলম, নুর নবী, রহিমুল ইসলাম সুমন, ওমর আলী, জাহাঙ্গীর আলম, এনায়েত শেখ, মনোয়ার হোসেন, আইয়ুব হোসেন, বুলু, খাদেমুল ইসলাম, নূর মোহাম্মদ, জামাল হোসেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রশিদ, নিবারণ চন্দ্র, রুবেল ও খাইরুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক