ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় ও আলাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিনের স্ত্রী সাহিদা খাতুন (৭২) ও খানখানাপুর মিয়া পাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে অনিক মিয়া (২২)।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ের গোয়ালন্দ মোড় এলাকায় একটি বাঁশ বোঝাই নসিমন সাহিদাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে সাহিদার মৃত্যু হয়। অন্যদিকে বিকেলে মহাসড়কের আলাদিপুর এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষ হয়। এতে মোটরসাকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
আহলাদির হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, পৃথক স্থানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এবিষয়ে আইগত পদক্ষেপ চলমান রয়েছে।

লেখক