ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু, পরিবারে হাহাকার

রাজবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত কিশোরের নাম নাজমুল শেখ (১৪)। নাজমুল জেলার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকার বাবলু শেখের ছেলে। নিহতের পরিবার ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে,  বুধবার বিকেলে বাড়ির অদূরে স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল … বিস্তারিত পড়ুন

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসণ ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

শ্রমিক বাঁচাও, শিল্প কারখানা বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে রাজবাড়ীতে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান নিরসন করা ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মঞ্চস্থ হতে যাচ্ছে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ থেকে অনুপ্রাণিত নাটক ‘খাঁচা’

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত বাংলা নাটক ‘খাঁচা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। নাটকটিতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার মূল চেতনা—অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে নাট্যরূপে তুলে ধরা হয়েছে। ‘খাঁচা’ নামের মধ্য … বিস্তারিত পড়ুন

রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত নারীর নিথর দেহ

রাজবাড়ী জেলা সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনা এ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য মজিবর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিনামূল্যে যুবদের এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) জেলা সদর উপজেলার বড়পুল মোড় সংলগ্ন আতিয়ার টাওয়ারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালি এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. … বিস্তারিত পড়ুন

ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও আমানতের টাকা ফেরতের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে জেলার প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিচারের দাবি ও আমানতের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে ভুক্তভোগী গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়| ভুক্তভোগী মো. জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন অর্ধ্বগতির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ কয়েকদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়| জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা অজ্ঞাত (২৫) বছর বয়সী এক যুবকের মরদের উদ্ধার করেছে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলওয়ের রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে ওই যুবক কাটা পরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দি সাধুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন … বিস্তারিত পড়ুন