ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে নানা আয়োজনে তথ্য অধিকার দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

“পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে আন্তুর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও সনদপত্র প্রদান করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। জেলা সনাকের সদস্য মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, জেলা সনাকের সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ।
তথ্য জানার অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। পরিবেশ সুরক্ষায় তথ্যের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল যুগে পরিবেশ বিষয়ক তথ্য সহজলভ্য হওয়ায় সচেতনা বৃদ্ধি পায় এবং নীতি নির্ধারণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণ যদি তথ্য জানার অধিকার যথাযথভাবে প্রয়োগ করে তাহলে দুর্নীতি হ্রাস পাবে। তাই দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে জেলার ৬৭টি সরকারি দপ্তরের মধ্যে তথ্য বাতায়নে শতভাগ হালনাগাদ তথ্য রাখার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ মোট ১৯টি দপ্তরকে সনদপত্র তুলে দেওয়া হয়।

লেখক