ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জনের কারাদন্ড

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মোট ১৪ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ডের পাশাপাশি প্রায় ১ লক্ষ মিটার জাল ও মোট ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া জব্দকৃত দুইটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, শুক্রবার বেলা ৩ টা থেকে শনিবার বেলা ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানায় সূত্রটি। এছাড়াও মোট ৯৯ হাজার মিটার জাল ও ২৯ কেজি মাছ জব্দ করা হয়েছে। অভিযানে ২ টি নৌকা আটক করা হয়। আটককৃত নৌকাগুলো পরে নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ নিধন বন্ধে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘণ্টাই নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে মোট ৬১ টি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে সর্বোমোট ১৫টি। এসকল অভিযানে মোট ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারদন্ড দেওয়া হয়েছে। জাল জব্দ করা হয়েছে ৩ লাখ ৯২ হাজার মিটার, ইলিশ জব্দ করা হয়েছে ৮৫ কেজি। অর্থদন্ড আদায় করা হয়েছে ২৫ হাজার টাকা ও এখনো পর্যন্ত ৩টি নৌকা নিলামে বিক্রি বাদব আদায় করা হয়েছে ৯৭ হাজার টাকা।

লেখক