ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী পাংশা উপজেলায় যৌথ বাহিনীর পৃথক পৃথক অভিযানে  আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এসব অভিযান পরিচালনা করেন পাংশা মডেল থানা পুলিশের এসআই সাজিদ আহমেদ, সঙ্গীয় ফোর্স এবং যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়ির সামনে পাটকাটির গাদার ভিতর থেকে এবং পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ধৃত আসামি ইউনুস মন্ডলের বসতবাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে এসআই সাজিদ আহমেদ সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় সকাল সোয়া ৮টায় পাংশা থানার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়ির সামনে পাটকাটির গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় কৌনিকভাবে লম্বা ৪১ ইঞ্চি ও ট্রিগার সচল থাকা ১টি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক, কৌনিকভাবে লম্বা ৩৩ ইঞ্চি ট্রিগার সচল ১টি কাঠের বাটযুক্ত পাইপগান, কৌনিকভাবে লম্বা ৪২.৫ ইঞ্চি ১টি কাঠের বাটযুক্ত হাঁসুয়া, লাল সোনালী রংয়ের রিবনযুক্ত ৫টি সবুজ রংয়ের পটকা, কৌনিকভাবে লম্বা ৩১.৭৫ ইঞ্চি ১টি হাঁসুয়া, ৬টি লাল কসটেপ দ্বারা পেঁচানো ককটেল সাদৃশ্য বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবংসকাল ৭টা ১৫ মিনিটে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ধৃত আসামি ইউনুস মন্ডলের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় ২টি লোহার তৈরি দেশীয় পাইপগান, ১টি কাঠের বাটযুক্ত ওয়ান শুটারগান, ৮টি তাজা লিডবল কার্তুজ, ২টি লং রেঞ্জ টিয়ার গ্যাসসেল, ৪টি কালো কসটেপ মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু, ৪টি সবুজ রঙের পটকা১টি এক্সপেন্ডেবল ব্যাটন ১টি কাঠের হাতলযুক্ত কুড়াল উদ্ধার করে।  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক