ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাকসু নির্বাচন : ভেজা অবস্থায় ঘষাগষি না করলে কালি উঠবে না -উপাচার্য সালেহ্ হাসান নকীব

বার্তা ১০ ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-(রাকসু) নির্বাচনে ভোটার শিক্ষার্থীদের আঙুলে দেওয়া অমুছনীয় কালি উঠে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই তা ঘষাঘষি না করেন, একটু শোকানোর সময় দেন, এ কালি উঠবে না ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-(রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকালে জুবেরী ভবনে ভোটের কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব।

ফল প্রকাশের সময়ের বিষয়ে উপাচার্য বলেন, নির্বাচনের ফল প্রকাশ করতে ১২ থেকে ১৫ ঘণ্টা মতো সময় লাগতে পারে। ৬টি ওএমআর মেশিন সর্বোচ্চ পারফরমেন্সে চললে এ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে এইটুকু সময়তো দিতেই হবে।

উপাচার্য বলেন, ভোট পুরোপুরি সুষ্ঠভাবে চলছে। ভেতরে ও বাইরে বড় ডিসপ্লেতে সকল কার্যক্রম উন্মুক্ত রাখা হয়েছে, সবাই দেখতে পারবেন যে ভেতরে কী চলছে। রাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলেছে এমন দাবিও করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে উল্লেখ করে উপাচার্র্য সালেহ্ হাসান নকীব বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো এখনো পর্যন্ত তেমন কিছু শোনা যায়নি। শুধু গরমে শিক্ষার্থীরা একটু কষ্ট পাচ্ছেন বলে জানান তিনি।

লেখক