শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ
উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার মহাস্থান প্রেস ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩৭-বগুড়া-২ শিবগঞ্জ আসনের ধানের শীষে প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা জোরজবরদস্তি করে দেশ তাদের নিজের করে নিয়ে ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে আবু সাঈদের মৃ*ত্যু যদি সাংবাদিকেরা ফলোআপ করে সংবাদ প্রকাশ না করতো হাসিনার বিরুদ্ধে যদি সংবাদ প্রকাশ না হতো তাহলে আজ নতুন রূপে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসতো না। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মহাস্থান প্রেসক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে কেক কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে মহাস্থান প্রেস ক্লাবের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
পরে কৃতি শিক্ষার্থী ও মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব এর বগুড়া ব্যূরো চীফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্য নির্বাহী সদস্য ও মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজ মন্ডল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি বিপুল রহমান, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সদস্য নুর আলম, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রশিদুল ইসলাম রানা, বিএনপি নেতা মুক্তার, আছালতজ্জামান, সবুজ, আব্দুর রাজ্জাক, বায়েজিদ, খোকন, সোহেল রানা, আজিজুল হক, আব্দুল বারী, রানা মিয়া।
মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেত, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম সাজু, সহ সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুনসুর রহমান আকাশ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম রতন, আব্দুল হান্নান টগর, সদস্য আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল, শহিদুল ইসলাম স্বাধীন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।