ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর)সকাল ১০ টায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, দেশের প্রান্তিক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ কাজে বূমিকা রাখছেন সমবায়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে ২’শ বছরের অধিক সময় ধরে সমবায় কাজ করে চলেছে। যে কাজ একার পক্ষে করা অসম্ভব সেটা সমবায় সমিতির মাধ্যমে সহজেই সমাধান করা যায়। সমবায়ের যেকোন সমস্যা ও কার্যে তাঁর (ইউএনওর) দরজা খোলা আছে বলে জানা তিনি।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দিবসের তা্ৎপর্য তুলেধরেন বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক