মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
‘সাম্য ও সমতায় গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আজ (০১ নভেম্বর) শনিবার ৫৪-তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়- উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হুসাইন রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বন্ধন সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান, সেন্ট্রাল কপোরেটিভ সোসাইটির সভাপতি হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রফিক, সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারী পরিদর্শক মোরশেদুল ইসলাম, আয়োজনে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান। বক্তারা সমবায় দিবসের প্রতিপাদ্য সাম্য ও সমতায় গড়বে সমবায়, স্লোগানে সকল সমবায়ীদের এক হয়ে কাজ করার আহবান জানান।