ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপি। আজ (৮ নভেম্বর) রবিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরের ঢাকা মোড় কোচ চত্বর থেকে বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও নানা আয়োজন

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত বীর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে রুনা লায়লা (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের নিচে পড়ে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলার ৪৫ টি যুব সংগঠনের নারী ও পুরুষ সদস্য … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পার্বতীপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন মানজুর রশিদ

 শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন পার্বতীপুর পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী, প্রগতি সংঘের আজীবন সদস্য ও পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. মানজুর রশিদ। গত ২০ অক্টোবর তিনি পার্বতীপুরের গোবিন্দপুর (ভবেরবাজার) এলাকার অন্যতম ঐতিহ্যবাহী চম্পাতলী বারোয়ারী দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার ওপর গুরুত্বারোপ

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ সোমবার (১২ অক্টোবর) পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

দিনাজপুরের পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। সভায় … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নাগরিকদের মশালমিছিল

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নাগরিকরা। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা প্রিপেইড মিটার নিয়ে নানা ধরনের হয়রানি এবং বাড়তি আর্থিক চাপের অভিযোগ তুলে তা স্থাপন বন্ধের দাবি জানান। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর প্রেসক্লাবে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে … বিস্তারিত পড়ুন