ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

শিবগঞ্জে নিম্নচাপের প্রভাবে আমন ধানে ক্ষতির আশঙ্কা

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ

দুই দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে ধানগাছ।

বগুড়ার শিবগঞ্জে নিম্নচাপজনিত টানা বৃষ্টি ও দমকা বাতাসে রোপা আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টি ও হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রায় ২ হেক্টর জমির ধানগাছ মাটিতে পড়ে গেছে। উপজেলার স্থানীয় কৃষকরা জানান আমরা সাধারণ কৃষক মানুষ, কৃষিই আমাদের জীবিকা। দুই দিনের বৃষ্টি আর দমকা বাতাসে রোপা আমন ধান— মামুন, ৪৯ ধান, রঞ্জিত, ধানিগোল, গুটিস্বর্ণাসহ বিভিন্ন জাতের ধান মাটিতে পড়ে গেছে। অনেক ক্ষেত পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, আর মাত্র ৮ থেকে ১০ দিনের মধ্যেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক এর আগেই নিম্নচাপের প্রভাবে ধান লুটিয়ে পড়ায় তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ এখন মাঠে পড়ে থাকা ধানগাছ বেঁধে ক্ষতি কমানোর চেষ্টা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন,
উপজেলায় মোট ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হেক্টর জমির ধান নিম্নচাপের প্রভাবে মাটিতে লুটিয়ে পড়েছে। যদি আবারও বৃষ্টি ও বাতাস হয়, তবে ফলন কিছুটা কমে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে উপজেলা কৃষি অফিস। তাদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ক্ষতির আশঙ্কা থাকলেও কৃষকরা আশাবাদী, আবহাওয়া অনুকূলে থাকলে তারা এখনো কিছুটা ফসল ঘরে তুলতে পারবেন। অনেকেই আশা করছেন, সামান্য রোদ পেলে মাঠের পানি নেমে গেলে ধানগুলো আংশিকভাবে রক্ষা করা সম্ভব হবে।

লেখক