ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

আত্রাইয়ের ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের চাল তৈরির জন্য ধান সিদ্ধ শুকানোতে ব্যস্ত সময় পার করছে কৃষক কৃষাণীরা। গ্রামে গ্রামে এখন চলছে ধান সিদ্ধ শুকানোর মহোৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক পরিবারের নারী পুরুষ ধান সিদ্ধ শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী, বিশা ও পাঁচুপুর ইউনিয়নের কৃষকদের বোরো ধান কাটা মাড়াই শেষ … বিস্তারিত পড়ুন

ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা

ধানের রাজ্য হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ায় ভুট্টা আবাদে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া সহায়ক থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নেই গত বছরের তুলনায় ভুট্টা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে লাঙ্গল-বলদের যুগ হারিয়ে যাচ্ছে যান্ত্রিক চাষের দাপটে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: যান্ত্রিক যুগের উন্নত প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঙ্গল-বলদে চাষ পদ্ধতি। এক সময় কৃষকের অমূল্য সম্পদ ছিল লাঙ্গল ও বলদ, আর এখন তার জায়গা দখল করেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। হাটকালুপাড়া ইউনিয়নের প্রবীণ কৃষক ইব্রাহীম বলেন, যান্ত্রিক চাষ সহজ হলেও লাঙ্গল-বলদের স্বাদ আলাদা ছিল। ফাল্গুন-চৈত্র মাসে শত শত কৃষক লাঙ্গল … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে নিম্নচাপের প্রভাবে আমন ধানে ক্ষতির আশঙ্কা

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ দুই দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে ধানগাছ। বগুড়ার শিবগঞ্জে নিম্নচাপজনিত টানা বৃষ্টি ও দমকা বাতাসে রোপা আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টি ও হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় … বিস্তারিত পড়ুন