ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন `রূপসী নওগাঁ’

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর তালীমুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনটি স্থানীয়ভাবে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী হারুনুর রশিদ। তিনি দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

খাবার বিতরণ কার্যক্রমে রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য আ. মজিদ, শাহিন আলম, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন, “রূপসী নওগাঁ প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছি। নওগাঁকে একটি মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠন রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, “অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানবতার সেবায় রূপসী নওগাঁ শুরু থেকেই কাজ করছে, আর এই কাজের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চাই।”

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা আনন্দের সাথে সে খাবার গ্রহণ করেন।

লেখক