ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রক্তযোদ্ধা পার্বতীপুর স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ডিজিটাল দেওয়াল ঘড়ি বিতরণ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুরের উদ্যোগে নিজস্ব তহবিল হতে দ্বিতীয় প্রজেক্টের আওতায় পৌরসভার রোস্তমনগর দারুল উলুম কওমী মাদ্রাসায় বিনামূল্যে ডিজিটাল ঘড়ি বিতরণ করা হয়েছে। আজ (১০ নভেম্বর) সোমবার বিকেলে সংগঠনের সদস্যগণ মিলে মসজিদের ঈমামদের হাতে ঘড়ি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, রক্তযোদ্ধা পার্বতীপুরের সভাপতি এরফান খান (আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ভিএসও সংগঠনের অ্যাওয়ার্ড প্রাপ্ত) সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক নয়ন ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শাহেদ আলী, সদস্য- জিলহজ্জ সরকার, বিপ্লব, লোকমান, তাফসিন ইসলাম, উজ্জ্বল খান, আব্দুল্লাহ ও সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক প্রমুখ। পুরো প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

উল্লেখ্য রক্তযোদ্ধা পার্বতীপুর সামাজিক কাজের জন্য ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর এর মূল  উদ্যোক্তা সংগঠনটির সভাপতি এরফান খান তার নিজের হাতে গড়া রক্তযোদ্ধা পার্বতীপুরের মাধ্যমে ইতোমধ্যেই ১ হাজার ৭’শ জনেরও অধিক ব্যক্তিকে রক্ত দান করেছেন, পার্বতীপুর বাসী সহ সারা বাংলাদেশের মানুষকে। তিনি বর্তমানে রংপুর আইন কলেজে অধ্যয়নরত রয়েছেন। সংগঠনটির কল্যাণ ও সার্বিক সাফল্যের জন্য এই প্রতিবেদকের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে করে ভবিষ্যতে আরও কল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারেন।

লেখক