ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতে

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাহেবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বাবলি বেগম (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে (নিহতের স্বামী) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহেবপাড়া এলাকায় বাবলির রহস্যময় মৃত্যুর খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মাহমুদ-উন নবী জানান, ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এই আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

লেখক