ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

‎ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের মূল শক্তি- পার্বতীপুরে আমাদের নুরুল হুদা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‎আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভৌগোলিক অবস্থান, রেল যোগাযোগ এবং খনিজ সম্পদের দিক থেকে দেশের অন্যতম কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ি) উপজেলার সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা করেছেন।

‎আজ (১২ নভেম্বর) বুধবার সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পার্বতীপুর শহরের পুরাতন বাজার  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ ঢাকা মোড় বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় নুরুল হুদা বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের মূল শক্তি। “এই এলাকার মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ।”

‎তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বিএনপির ৩১ দফা রূপরেখা কেবল রাজনৈতিক নীতি নয়, এটি একটি জাতীয় পুণঃর্গঠনের নীল নকশা। বিচার স্বাধীন হবে, প্রশাসন জনগণের সেবক, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সংবাদমাধ্যম মুক্ত এবং নাগরিক অধিকার অটুট—এই লক্ষ্য বাস্তবায়ন করতে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। নিজেকে মেরামত, সমাজকে মেরামত, রাষ্ট্রকে মেরামত—এটাই নতুন বাংলাদেশের পথে শপথ।”

‎এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের নুরুল হুদা টিমের অন্যতম সদস্য ও পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

লেখক