ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে  উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কিরাআত, আযান,উপস্থিত বক্তৃতা, হামদ-নাত,রচনা,কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞান বিষয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. আকবর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) মো. নুরে আলম সিদ্দিক।

লেখক