ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে ছয় জন ডাক্তার নিয়ে এনসিপির ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়নের সেরাজুল হুদা দি-মূখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হেড অফ হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ন্যাশনাল এলায়েন্স হেলথের সদস্য সচিব ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে এমপি পদপ্রার্থী রেসিডেন্সিয়াল নিউরো সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ।

তিনি ও তার স্ত্রীসহ ৬ জন ডাক্তার সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু করেন। অন্যান্য ডাক্তারদের মধ্যে ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের গাইনী চিকিৎসক ডা. ফারজানা আক্তার মীম (এমবিবিএস), দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. শফিকুল ইসলাম (এমবিবিএস), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. মুহাম্মদ আব্দুস সালাম (এমবিবিএস), ডা. ফাত্তাহুন নবী খান এমবিবিএস (সি ইউ) পি জি টি, সি এম ইউ (আল্ট্রা -পিক্সেল), ডা. মোস্তাফিজুর রহমান (এমবিবিএস) সিএমইউ, পিজিটি (মেডিসিন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন এনসিপির পার্বতীপুর উপজেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন, জাতীয় নাগরিক পার্টি’র উপজেলা নেতৃবৃন্দ সমাজসেবক জহির, জোবায়দুল হক, ইসমাইল হোসেন, আব্দুর রউফ সরদার, জয়নাল আবেদীন, সামসুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবির শিক্ষক, ছাত্র-ছাত্রী, বয়স্ক পুরুষ-মহিলা শিশু সহ স্থানীয় গরীব-মেহনতি মানুষ। ফ্রী ক্যাম্পেইনে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা ডাক্তার আব্দুল আহাদের প্রতি  সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের অনুরোধ জানান।

লেখক