ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিচারাধীন তিনটি মামলার আসামি।

পুলিশ সূত্র জানায়, মামুনুর রশিদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিটি উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫:৩০ মিনিটে থানা পুলিশ তাকে নিজ বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ৯(৩)/১০/১১/১৩-এর একটি মামলার (মামলা নং ৩০, ২৮ সেপ্টেম্বর ২৫, জিআর নং ৩৫৮) তদন্তে মামুনুর রশিদকে সন্দিগ্ধ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে মামুনুর রশিদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছিল।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, গ্রেফতার অভিযানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক