সুজন শাজাহানপুর বগুড়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়া আশপাশের এলাকা শেষে বি-ব্লক বাজার পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
গণসংযোগে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন আবু শাহিন সানি
সহ-সভাপতি মনজুর কাদের মন্টু কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন। মাদলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামিম জায়দার। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি। উপজেলা যুবদলের সভাপতি সোহেল আরমান রাজু স্বেচ্ছাসেবকদল সভাপতি আজাদুল রহমান আজাদ উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ উপজেলা তাঁতি দলের সভাপতি লিটন আহমেদ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোসনা আক্তার,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহির শারিয়ার সম্পদ, এসকে সাগর মির্জা মারুফ সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় নেতারা গণসংযোগে অংশ নিয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং খালেদা জিয়ার পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন প্রচারমূলক বক্তব্য তুলে ধরেন।