ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

আজ (২৬ নভেম্বর) বুধবার বেলা ১১টায় স্থানীয় পার্বতীপুর প্রাণী সম্পদ অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ ও সরকারী ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই সেবা সপ্তাহ বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ  ইউনুস।

স্থানীয়ভাবে প্রদর্শনী প্যান্ডেলের গেটে ফিতা কেটে এর উদ্বোধনী ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) সাদ্দাম হোসেন, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়, ভেটেরিনারী সার্জন মোসাব্বের হুসাইন নাঈম ও কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল পারভেজ। প্রদর্শনীর উদ্বোধন শেষে ৩০টি স্টলে নানা জাতের গরু, ছাগল ও অন্যান্য পশু প্রদর্শন করেন স্থানীয় খামারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নিরাপদ খাদ্য, আমিষ জাতীয় খাবার, ভেজালমুক্তকরণ, পশুর জাত উন্নয়ন এবং সময়মত টিকা দেওয়ার গুরুত্ব নিয়ে পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারী সার্জন মোসাব্বের হুসাইন নাঈম। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক