ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল

রাজবাড়ী প্রতিনিধিঃ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলাকে ৪০ রানে পরাজিত করে গোয়ালন্দ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে গোয়ালন্দ উপজেলা ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে কালুখালী উপজেলা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রানে থেমে যায়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “তারুণ্যের ইতিবাচক শক্তিকে সমাজ ও রাষ্ট্রগঠনে কাজে লাগাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতেই এ আয়োজন।”

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, এনডিসি মকবুল হোসেন এবং কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শকবৃন্দ।

ফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রেফাজুল ইসলাম রোমান ও সজিব।

লেখক