ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহফিজুল ইসলামের মৃত্যু নিয়ে তার ছেলে সজিব ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত ভাবে বিএনপি ও স্থানীয় নেতাদের ওপর অযাচিত দোষ চাপানোর অপচেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী জানা যায় ঘটনাটি শ্যালিকার সঙ্গে পরকীয়া জনিত পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত হয়েছিলো। কিন্তু এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা পুলিশ প্রশাসনের দায়িত্ব হলেও একটি স্বার্থাণ্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিহতের ছেলেকে ভুল তথ্য দিয়ে প্রলুব্ধ করেছে। এরপর নানা কৌশলে মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে বিএনপি ও তার পরিবারের সুনাম নষ্টের উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক সংবাদ সম্মেলন করানো হয়েছে।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার চাওয়ার পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত কুৎসা রটনার অংশ।

এ জেড এম মেনহাজুল হক এ ধরনের ভিত্তিহীন, বানোয়াট ও অপপ্রচারমূলক কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত হোসেন কাজী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

লেখক