ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তবে একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি বৈষম্য করা হচ্ছে।”

তারা জানান, ৪ ডিসেম্বর সারাদেশের সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে, যা পুরো কর্মদিবস চলবে। এরপরও দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না মিললে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন চলবে বলেও জানান তারা। তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

লেখক