ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডা. মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনাটি ঘটে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারিজের স্বত্বাধিকারী এবং মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে।

ডা. মেহেদী হাসান তমাল অভিযোগ করে বলেন, আমি সকালে খবর পেয়েছি।  আমার এই ৭ নং পুকুরটিতে খুব দামি এবং প্রজনন বৃদ্ধির জন্য বড় মাছ চাষ করা হয়েছিল। কে বা কারা এটা করেছে আমি জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সু-পরিকল্পিতভাবে করেছে। তবে কারও ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে বলেই মনে হচ্ছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এ কাজ করা হয়েছে। এ ঘটনায় আমার প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি করা হয়েছে।

এ বিষয়ে  উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লেখক