ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

সব ঠিক থাকলে আগামী রোরবার লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

 

বেগম খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালেই কেবল খালেদা জিয়াকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া হবে।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির কিছু ত্রুটির কারণে বাংলাদেশে না আসায়, খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা বিলম্ব হচ্ছে। শুক্রবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

ফেসবুক পেজটিতে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো এসে পৌঁছাতে না পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

পেজটিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার বাংলাদেশে আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে গত কয়েকদিনের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল।

এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন।

১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে জনমনে।

লেখক