ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়নের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হককে ধানের শীষের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি’র ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নের্তৃবৃন্দ।

তারা বলেন,  প্রায় ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ির আসনে বিএনপি’কে আগলে রেখেছিলেন এই নেতা। তাকে মনোনয়ন না দিয়ে গত ৫ আগস্টের পর আবির্ভূত একেএম কামরুজ্জামানকে দিনাজপুর-৫ আসনের মনোনয়ন দেওয়ায় নের্তৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান এবং একেএম কামরুজ্জামানকে পরির্তন করে সাবেক এমপি এ, জেড, এম রেজওয়ানুল হকের নাম ঘোষনা দেওয়ার জোরালো দাবী জানান স্থানীয় নেতা-কর্মীরা। সেই সাথে অবিলম্বে অবিবেচনামূলক সিদ্ধান্ত বাতিল করে এ, জেড, এম রেজওয়ানুল হককে দিনাজপুর:৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমান সহ বিএনপি’র মনোনয়ন বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

লেখক