ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

থাইল্যান্ড বনাম কম্বোডিয়ায় ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ড তার প্রতিবেশী রাষ্ট্র কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করার পর সোমবার সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার ৪ বে-সামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা এই খবরটি নিশ্চিত করেছেন।

তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত ৪ জন নাগরিক নিহত হয়েছেন।’ এ ঘটনায় আরও ১০ বে-সামরিক নাগরিক আহত হয়েছেন। ওদ্দার মিআনচে ও প্রেয়াহ বিহার সীমান্ত প্রদেশে এ হামলা চালানো হয়।

থাইল্যান্ড সামরিক বাহিনীর অন্যতম এক মুখপাত্র জানান, বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হওয়ার পরই দেশটির বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থান গুলোতে বোমা হামলা চালিয়েছে।

এ ঘটনায় উভয় দেশই সহিংসতার একে অপরকে দায়ী করছে। জুলাইয়ের যুদ্ধবিরতির পর এটিই ২ দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ চলমান বলেই জানা গেছে।

মধ্যস্থতার মাধ্যমে ওই সমঝোতা চুক্তিটি করতে সাহায্যকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হলে, ‘দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য নেওয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে।’

সংঘর্ষ বাড়ার পর সীমান্ত এলাকার হাজার হাজার বে-সামরিক জনগণ আবাস্থল ত্যাগ করছেন।

সূত্র : এএফপি, বিবিসি

 

লেখক