ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

সিরাজগঞ্জে টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাত; চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড্ডা কৃষ্ণপুর গ্রামের মোঃ জামাল মোল্লার ছেলে মোঃ কামিরুল হাসান (২১) এবং পাকুরিয়া গ্রামের পাষানের ছেলে মোঃ পলাশ (২৬) গত ১২ জুন … বিস্তারিত পড়ুন

কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত-২

খুলনার কয়রা উপজেলার পায়রাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে পায়রাতলা আইটি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রাজু গাজী ও মোছাঃ নাজমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে … বিস্তারিত পড়ুন

স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯

জয়পুরহাটের কালাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ২:৩০ মিনিটের দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (২০ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা আনুমানিক ১২ টার দিকে দিনাজপুর জেলার মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোটহরিপুর ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাকটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত-৩

নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোতালেব (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী-রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ থেকে রাণীনগরের দিকে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নওগাঁমুখী ট্রাকের সংঘর্ষ হলে … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (রাণীপুকুর) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, … বিস্তারিত পড়ুন

থাইল্যান্ড বনাম কম্বোডিয়ায় ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ড তার প্রতিবেশী রাষ্ট্র কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করার পর সোমবার সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার ৪ বে-সামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা এই খবরটি নিশ্চিত করেছেন। তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত ৪ জন নাগরিক নিহত হয়েছেন।’ এ ঘটনায় আরও ১০ বে-সামরিক নাগরিক আহত হয়েছেন। ওদ্দার মিআনচে ও প্রেয়াহ … বিস্তারিত পড়ুন