ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামকে স্বাগত জানিয়ে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসনের কঠোর মনোযোগের কথা উল্লেখ করেন। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লেখক