ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (০৪ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ … বিস্তারিত পড়ুন

আত্রাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামান সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা কমিশনার ভূমি মো.আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোহাইমিনূল ইসলাম ,থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মাহবুব … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারস্থ

নওগাঁর আত্রাইয়ে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। ডিলারদের দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় সার না পেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের কাছে প্রতিকার চান তাঁরা। কৃষকদের অভিযোগ, কেউ রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না, আবার কেউ টানা তিন দিন ডিলারের দোকানে ঘুরেও … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপন

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৮ সেপ্টেম্বর২০২৬ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোছা. আতিয়া খাতুন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের … বিস্তারিত পড়ুন

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসনক মুহ. সাদ্দাম

পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বরগুনার বেতাগীতে বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকার আনর জলিশা স্লুইজসংলগ্ন বেড়িবাঁধ সড়ক থেকে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, গ্রাম … বিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি … বিস্তারিত পড়ুন

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে ছয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কয়রা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কমিটির মধ্যে সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলায় … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাইয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা … বিস্তারিত পড়ুন