ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর আলোচনা ও মোমবাতি প্রজ্বলন 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা উদীচীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে এ দিবসটি উপলক্ষে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি কমরেড স্বপন কুমার দাস, জেলা কৃষক সমিতি সভাপতি কমরেড আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী জেলা উদীচী’র সহ-সভাপতি ফকীর শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী সংজ্ঞীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

লেখক