ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জুর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,আলহাজ্ব কে এম খয়বর আলী,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা প্রমুখ। এসময় আলেম ওলামা, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

লেখক