ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

নওগাঁয় `রুপসি নওগাঁর’ উদ্যোগে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

রুপসি নওগাঁর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ সদর উপজেলার দিঘীর পাড় এলাকায় অবস্থিত রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবসের পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, ডেন্টাল ও চক্ষু বিভাগের রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবসেবার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

লেখক