ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে ওই যুবক কাটা পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লেখক