ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর)২৫ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের “স্বর্ণদ্বীপ আইল্যান্ড”নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)।
তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে।
ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে গঘুরতে এসেছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, ইফরাত তাঁর ছয় বন্ধুর সঙ্গে হ্রদে কায়াকিং করতে নামেন।
একপর্যায়ে তিনি উল্টে পানিতে পড়ে যায়।
তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিল না।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।
পরে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ইফরাতের লাশ উদ্ধার করা হয়।
এরপর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

এ-সময় রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

লেখক