ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন আটক

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বদলগাছি থানার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৪) নামে এক ব্যক্তির লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী জলিল মন্ডল (৫০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন পলাতকসহ তিনজনের বিরুদ্ধে বদলগাছি থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

লেখক