ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকাসহ মোস্তাফিজুর রহমান সোহেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগী পৌর কৃষকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে আগের মামলার বর্তমান অবস্থা ও বিচারিক নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। … বিস্তারিত পড়ুন

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

রাজবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর রেলগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসের ভেতর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)। আটক ব্যক্তির নাম নাজমুল হাসান প্রিন্স (৪০)। নাজমুল সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মোসলেম উদ্দীনের ছেলে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে নাজমুল হক … বিস্তারিত পড়ুন

পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপার নওগাঁর নির্দেশনাই উপজেলার প্রতিসর এলাকায় অভিযান চালিয়ে মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, একই … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ২১০ পিস টেপেন্টাডলসহ নারী আটক

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ২১০ পিস টেপেন্টাডল মাদক ট্যাবলেটসহ নুর নাহার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে আত্রাই থানা পুলিশ। আটক নুর নাহার বান্দাইখাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, নুর নাহারের হেফাজত থেকে ২১০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত … বিস্তারিত পড়ুন