ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আত্রাইয়ের দরগাপাড়ায় দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার দরগাপাড়া পূর্বপাড়া জামেমসজিদ প্রাঙ্গণে এক মাহফিলপূর্ণ পরিবেশে ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মাহফিল চলে।

ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারি মাওলানা মোহাম্মদ আবু সালেহ আহমেদ এনাম, খতিব আল আকসা জামেমসজিদ, নাটাইপাড়া, বগুড়া। তিনি তার বক্তব্যে কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তুলে ধরেন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি মাওলানা মোঃ রাশেদুল ইসলাম (নওগাঁ)। এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পোরশা) এবং মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম নুরি (নওগাঁ)।

ওয়াজ মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।

লেখক