ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

সুজন বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২)।
তিনি শাজাহানপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার (২২ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিষয়টি সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানায়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লেখক