ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

সুজন শাজাহানপুরঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ (৪৮)। তিনি উপজেলার চাঁচাইতারা গ্রামের বাসিন্দা ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে। অপরজন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ স্মরণ (৩৫)। তিনি ফুলদিঘী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত রফিক কামালের ছেলে। এছাড়াও সিআর ওয়ারেন্টভুক্ত গোহাইল ইউনিয়নের শালিকা গ্রামের আজিজুর রহমান টুকুর ছেলে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় মোঃ স্মরণের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু (বিদেশি চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ফলে তাকে মোট দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক