ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দুইদিন ব্যাপী নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন -২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তি মিশন ক্যাডেট একাডেমির মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতি উদ্যোগে এর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতির আহবায়ক ড. মো. আব্দুল হাকিম মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসান স্বপন, আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রের উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. রাহিমুল্যাহ মিঞা, আল মদিনা হানি এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোক্তা মো. আকমুল হোসেন মাহমুদ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে রোগীর অভাব নেই। হাসপাতালের কোন সিট খালি থাকে না। রোগীর মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। আর এর প্রধান কারণ হলো ভেজাল খাদ্য। বর্তমানে আমরা যা খাই সবকিছুতেই ভেজাল পাওয়া যায়। অনিরাপদ খাদ্য মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, নৈতিক ও সচেতন উদ্যোক্তা তৈরি করা সময়ের দাবি। শুধু লাভের চিন্তা নয় মানুষের স্বাস্থ্য সুরক্ষাই ব্যবসার মূল লক্ষ্য হওয়া দরকার। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে নৈতিকতা, সততা ও মান নিয়ন্ত্রণ বজায় না থাকলে সমাজ ও রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সচেতন ও দায়িত্ববান উদ্যোক্তা তৈরি করতে হবে।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী উদ্যোক্তা অংশগ্রহন করে।

লেখক