ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে দুটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাহিদুল ইসলাম ফাহিম:

রাজবাড়ীতে ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে  ২ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ১৬ জন প্রার্থী। যারমধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) মোট ৪ জন ও রাজবাড়ী -২ ( পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) মোট ১২ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাড. মো. নুরুল ইসলাম,  জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টির প্রার্থী দলটির জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস।

এদিকে, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জেলার প্রধান সমন্বয়করী জামিল হিজাজী,  বাংলাদেশ ইসলামী আন্দোলনের  প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. আব্দুল মালেক মন্ডল, গণঅধিকার পরিষদ প্রার্থী জাহিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু, মোজাহিদুল আলম ও সোহেল মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

লেখক