ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নড়িয়ায় ঘন কুয়াশার মাঝে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘন কুয়াশার কারণে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়কে ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হলেন নড়িয়া পৌরসভার একনং ওয়ার্ডের মেছের খাঁর ছেলে এরশাদ খাঁ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় পাশ দিয়ে একটি ট্রলি চলে আসায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারান এবং সরাসরি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কুয়াশাজনিত দৃষ্টিসীমা সংকুচিত হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

লেখক