ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পাংশা প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা শহরের মালেক প্লাজায় অবস্থিত পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কবি-সাহিত্যিক কাজী সেলিম মাহমুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির এবং সৈয়দ মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শাহীন রেজা, শামীম হোসেন, আকাশ মাহমুদ, জসিম উদ্দিন, উজ্জ্বল হোসেন, শরিফুল ইসলাম, ইমরান হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট লেখক সাকী মাহবুব।

লেখক