ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপি নেতা জিল্লু রহমান নিহত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হোটেল কলমিলতা’র স্বত্বাধিকারী জিল্লু রহমান (৭০) নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪ টায় তাজপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সাপাহার বাজার থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি তাজপুরে যাওয়ার পথে ‘স’ মিল এলাকায় একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, তিনি বীর মুক্তিযোদ্ধা হলেও রাজনৈতিক কারণে পূর্বে মুক্তিযোদ্ধা তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল।

লেখক