ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে ঝাড়ফুঁকের নামে ভয়াবহ কাণ্ড: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মো. ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় কথিত কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তিলাবদূরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, জয়দেবকে সুস্থ করার নামে মান্দা এলাকার এক কবিরাজ ‘বেহুলা-লক্ষিন্দরের গান’ আয়োজন করে ঝাড়ফুঁক চলাকালে তার গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয়। একপর্যায়ে সাপটি তাকে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঝাড়ফুঁক ব্যর্থ হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর কবিরাজ পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক