ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া সাহেব বাজারে একটি দোকানঘরে জোরপূর্বক তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মো. আনিসার রহমান মোল্লা জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার চাচাতো ছোট ভাই মৃত আজিজের ছেলে মো. মোজাম্মেল হক ও তার ছেলে মাহাবুব আলম হঠাৎ করে ওই দোকানঘরে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা শুরু করে।

আনিসার মোল্লার দাবি, জায়গাটি তাদের বলে অভিযুক্তরা দাবি করলেও স্থানীয় সাধারণ জনগণ, আনসার ভিডিপি সদস্য ও আমিন দিয়ে জরিপ করলে জমিটি তার (আনিসার) মালিকানাধীন বলেই প্রমাণিত হয়। এরপরও অভিযুক্তরা বিষয়টি মানতে অস্বীকৃতি জানায়।

এ সময় অভিযুক্তরা মারমুখী আচরণ করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে আনসার ভিডিপির সদস্য মো. রমজান আলী, নবাব আলীসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও অপমান করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

লেখক