ব্রেকিং নিউজ বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিবরাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমামআবারও চট্টগ্রাম ভাসল মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী

সাদুল্লাপুরে জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি দখল, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকার বাসিন্দা পারভিন বেগম দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ভোগদখলীয় জমি ভোগ করে আসছেন। ওই জমিতে বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফসল রয়েছে। তবে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত আবেদনে বলা হয়, গত ৩ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি অপসারণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর স্বজনরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৪৫ হাজার টাকা চাঁদা দাবি, ঘরের টিন ও মালামাল ক্ষতিসাধন এবং জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিস্তারিত আসছে,,,,,,,

বিস্তারিত পড়ুন

চিকিৎসা না দিয়ে অপমান করে গর্ভবতী নারীকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এক গর্ভবতী নারীকে চিকিৎসা না দিয়ে অপমান করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গাইনি কনসালটেন্ট ডা. মোছা. শামীমা আক্তার শিউলির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে একই স্বাস্থ্য … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে জমি বিরোধে হামলার অভিযোগ, একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের আজিজ কন্দলপাড়া গ্রামের বাসিন্দা মো. আছোয়ার হোসেন নয়ন (৪২)-এর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর … বিস্তারিত পড়ুন

আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং এক উপ-পরিদর্শককে (এসআই) চার ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজন কে আসামি করে মামলা হয়েছে। আক্কেলপুর ‎থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। ‎গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর পৌরশহরের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্ত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে … বিস্তারিত পড়ুন

ইউপি সচিবের ওপর অতর্কিত হামলার অভিযোগ; অভিযুক্ত ইউপি সদস্য আবু রায়হান

সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু রায়হানের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী। জানা গেছে, গত ১৫ মার্চ ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা … বিস্তারিত পড়ুন

শাজাহানপুর-এ ট্রাকচালক অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বগুড়ার বগুড়ার শাজাহানপুর পৌর এলাকায় ড্রাম ট্রাকের এক চালককে অপহরণ করে মারধর, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকচালক মো. জয়নাল আবেদিন (৩৬) চারজনের নাম উল্লেখসহ আরও একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মো. জয়নাল আবেদিন গত চার মাস ধরে বগুড়া পৌরসভার বর্জ্য পরিবহন ড্রাম … বিস্তারিত পড়ুন

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি :  খুলনার কয়রা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাবুল আকতারের বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে তদন্তের প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বামিয়া মৌজার ৫.৯৪ একর জমির ভোগদখল সংক্রান্ত একটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার কাটনিয়া গ্রামের আতিয়ার সানা লিখিত বক্তব্যে এমন অভিযোগ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া সাহেব বাজারে একটি দোকানঘরে জোরপূর্বক তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. আনিসার রহমান মোল্লা জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার চাচাতো ছোট ভাই মৃত আজিজের ছেলে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই থানাধীন বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে জোরপূর্বক বেড়া নির্মাণ ও প্রাচীর স্থাপনের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূক্তভোগী দাবিদার মো: রেজাউল করিম টিপু তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বিবাদীরা অনধিকার প্রবেশ করে এই বেআইনি কাজ করেছে উল্লেখ করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ … বিস্তারিত পড়ুন